Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সুপ্রকাশ চাকমা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৫ am ০৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন বান্দরবানের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার সুপ্রকাশ চাকমা।

বুধবার (৬ মে, ২০২৬) দুপুরে বান্দরবান শহরের মুক্তমঞ্চে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। তার হাতে চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ ও বান্দরবানের ওয়ালটন শোরুম ইস্টার্ন এজেন্সির স্বত্ত্বাধিকারী হুমায়ুন কবীরসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সুপ্রকাশ চাকমা গত ১৬ এপ্রিল বান্দরবান শহরের ভিআইপি সড়কে কামাল চেয়ারম্যান মার্কেট পূরবী হোটেলের মোড়স্থ ওয়ালটন ওই শোরুম থেকে ১৪৫ লিটারের ২৮ হাজার টাকা দামের একটি ফ্রিজ কেনেন। কেনার পর পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে তার মোবাইলে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায়। মেসেজ দেখে যারপর নাই খুশি সুপ্রকাশ। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় তিনি এ পুরস্কার লাভ করেন।

সুপ্রকাশ চাকমা বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকায় পরিবারসহ বসবাস করেন।

তিনি বলেন, জীবনে অনেক লটারি কিনেছি, প্রাইজ বন্ড কিনেছি। কখনো পুরস্কার পাইনি। ওয়ালটন ফ্রিজ কিনে পুরস্কার পেয়েছি। পুরস্কার পেতে কার না ভালো লাগে! আমি কখনো ভাবিনি একটি ফ্রিজ কিনে এত বড় পুরস্কার জিতব। এ টাকা পারিবারিক ভরণপোষণে খরচ করবো। ওয়ালটনের পণ্য এখন বিশ্বমানের। বিশ্বমানের পণ্য কিনে হন ধন্য বলেও অনুভূতি প্রকাশ করেন সুপ্রকাশ।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম বলেন, ওয়ালটনের পণ্য কিনে বিগত ১১-১২ বছরে ৫০ জনের বেশি মিলিয়নিয়ার হয়েছেন। এ ধরনের অফার প্রান্তিক মানুষকে সুবিধা দিতেই চলমান রয়েছে। ওয়ালটনের অফার দেখে নয়, পণ্যের মান দেখে ক্রেতারা পণ্য কেনেন। বিশ্বের ৫৫ টি দেশে ওয়াল্টনের পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। জাপান, চীনসহ অনেক দেশে ওয়ালটনের পণ্য ব্যবহার করা হচ্ছে। ওয়ালটনের পণ্যের মান ভালো না হলে এসব দেশে রপ্তানি হতো না। দেশের পণ্য কিনে দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে বলে আহবান জানান।

চিত্রনায়ক আমিন খান বলেন, ২৫ বছর পর বান্দরবানে আসলাম পুরস্কার তুলে দিতে। এই এলাকায় মানুষ ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছে শুনে আমি নিজেই উপস্থিত হয়েছি। দেশে অনেক নকল পণ্য আছে। পাহাড়ি অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে টাকা জমিয়ে পণ্য কেনেন। কষ্টের টাকায় যাতে নকল পণ্য না কিনেন। আমাদের দেশে যে সব পণ্য উৎপাদন হয় সেসব পণ্য কিনে ব্যবহার করতে হবে।

এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে রাজার মাঠ থেকে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

ছবি ক্যাপশন: ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকা ক্রেতাকে বুঝিয়ে দিচ্ছেন চিত্রনায়ক আমিন খানসহ ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া
  • সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি
  • রহস্যজনকভাবে নিখোঁজের তিন দিন পর কক্সবাজারে মিলল স্কুলছাত্র শান
  • সালথায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে স্কুল দপ্তরি আটক: ভিডিও ভাইরাল
  • বান্দরবানে ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সুপ্রকাশ চাকমা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম