Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৪ pm ০৬, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মো. রেজাউল হান্নান নামের এক সহকারি শিক্ষককে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ তারিখে রেজাউল হান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনের ভিত্তিতে এবং বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) গ্রেপ্তারের তারিখ ৩ মে থেকেই তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী কেবল খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, সরকারি বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলে তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম রয়েছে। সে অনুযায়ীই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, ওই শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে নির্জন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে ছাত্রীটির অভিযোগের ভিত্তিতে পরিবার বিষয়টি জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরবর্তীতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া
  • সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি
  • রহস্যজনকভাবে নিখোঁজের তিন দিন পর কক্সবাজারে মিলল স্কুলছাত্র শান
  • সালথায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে স্কুল দপ্তরি আটক: ভিডিও ভাইরাল
  • বান্দরবানে ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সুপ্রকাশ চাকমা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম