রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১০ মে। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ক্লাস ১০ মে থেকে শুরু হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ক্লাস রুটিন অনুযায়ী যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

