Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৯ pm ০৫, মে ২০২৬
in অপরাধ
A A
0

সাজেদুল ইসলাম , ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার (৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর শহরের ঘাটান্দি এলাকার প্রিন্সিপাল নজরুল ইসলামের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলি আকন্দের ছেলে রবিউল (৩৮), ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেনের ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির (৩৮), কালিহাতী উপজেলার শ্যামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম (৪৫) এবং একই গ্রামের আ. আজিজের ছেলে মাসুদ (৩২)।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটান্দি নতুনপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়ির নিচতলায় ডাকাতির উদ্দেশ্যে তারা একত্রিত হয়ে পরিকল্পনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের সহযোগী আরও কয়েকজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার কাটার, কাটিং প্লাস, শিকল, কাঁচি, সুইচ গিয়ার, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরণ কার হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পশ্চিমবঙ্গ বদলালেও বদলাবে না পররাষ্ট্রনীতি
  • জামালপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন
  • দিনাজপুরে দুগ্ধ খামারি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা
  • একসাথে চার নবজাতকের জন্ম, দুধের খরচ মেটাতে হিমশিম দরিদ্র পরিবার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম