জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভনন্দন ও কৃতজ্ঞতা মিছিল করেছে নবগঠিত জয়পুরহাট জেলা ছাত্রদল।
সোমবার (৪ মে) বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকল মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে সদ্য ঘোষিত জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন বক্তব্য রাখেন। এসময় জেলা-উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

