বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট-৩ (বালাগঞ্জ-দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য এম এ মালিক। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম ভূইয়া, বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকিব ভূইয়া, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর নুর, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি মকবুল মিয়া ও নাজৃুল আলম নজম, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা শেখ আলাউদ্দিন রিপন, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, বোয়ালজোড় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হাজী রফিক আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দল চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

