Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জলবায়ু ঝুঁকি রোধে সাতক্ষীরায় ‘ইয়ুথ কানেক্ট সামিট’

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৫ pm ০৪, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে ৩০টিরও বেশি যুব সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম’র উদ্যোগে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ কানেক্ট সামিট–২০২৬।

সোমবার (৪ মে) সাতক্ষীরা শহরের লেক ভিউতে আয়োজিত এ সামিটে তরুণদের নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এর আগে, ২০২৪ সালের ৬ জুলাই আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও এর সহযোগী সংগঠন উত্তরণ ৩০টিরও বেশি যুব সংগঠনের সদস্যদের একই নেটওয়ার্কের অধীনে একত্রিত করে ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম’ গঠন করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের হেড অব প্রোগ্রাম জাহিদ আমিন শাশ্বত। সামিটে সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ পাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রায় ১৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে সুপেয় পানির অভাব এবং এর সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসবে। পানির কারণে নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।এ বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হচ্ছে। ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের কার্যক্রম সফল হোক সেটিই প্রত্যাশা করেন তিনি।

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের মো. হোসেন আলী ও করিমন নেছা শান্তার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সেভ দ্য চিলড্রেনের এমএম মামসাদ, মোস্তফা রাহাত ও মো. গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক কাজ করছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নিরাপদ পানি মানুষের দোরগোড়ায় পৌঁছানো সহজ হবে।

তারা আরও বলেন, তরুণদের এই সম্মিলিত প্ল্যাটফর্ম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং এর কার্যক্রম আরও শক্তিশালী হবে। এ উদ্যোগকে এগিয়ে নিতে সরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও আশ্বাস দেন বক্তারা।

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা জ্ঞান বিনিময়, উদ্ভাবনী চিন্তা এবং সমন্বিত কার্যক্রমের মাধ্যমে জলবায়ু অভিযোজনকে এগিয়ে নিতে কাজ করছে। ভবিষ্যতে নিরাপদ পানি ও স্বাস্থ্যঝুঁকি হ্রাসে এই ফোরাম আরও কার্যকর ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালুখালীর মৎস্যজীবীদের চাউল ফেরত দিয়ে অপরাধ ঢাকার চেষ্টার অভিযোগ
  • প্রকল্প পরিচালককে অবরুদ্ধ করেছে পবিপ্রবির ছাত্রদল
  • ছাত্রদলের সেক্রেটারি নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ
  • পবিপ্রবিতে পিডি অবরুদ্ধ, কমিশন দাবির অভিযোগ
  • গোপালগঞ্জের ধান ক্ষেতে শ্যামনগরের কৃষক বজ্রপাতে নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম