Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাঙ্গায় যুবক হত্যা, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
১:২০ pm ০৪, মে ২০২৬
in সারাদেশ
A A
0

তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাট্টা গ্রামের যুবক শ্যাম বিশ্বাস হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার (৩ মে ২০২৬) বিকেল ৪টার দিকে খাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এতে নিহতের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত থেকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “দিনদুপুরে এমন নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হলেও এখনো মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—এটি অত্যন্ত উদ্বেগজনক।” তারা আরও বলেন, “এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার দাবি করেন। একইসঙ্গে নিহত শ্যাম বিশ্বাসের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গত ৩০ এপ্রিল ২০২৬ দুপুরে শ্যাম বিশ্বাসকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মিনি রানী বিশ্বাস বাদী হয়ে ভাঙ্গা থানায় একাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, পূর্বের জমি বিরোধের জেরে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হামলা চালিয়ে শ্যাম বিশ্বাসকে হত্যা করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুর ও মারপিট, আতঙ্কে গ্রাম ছাড়ছেন ভুক্তভোগীরা
  • টাঙ্গাইলে শতবর্ষী প্রবীণের ইন্তেকাল, জানাজায় জনতার ঢল
  • পুলিশের পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট না, মানানসই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূঞাপুরে ৩ মাদক কারবারি অটক
  • রাজস্থলীতে তে কাপ্তাই তথ্য অফিসের কর্তৃক ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম