Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবি’তে ওবিই কারিকুলাম চালু, একযোগে সব বিভাগে ওরিয়েন্টেশন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০০ pm ০৩, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলামে পাঠদান শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার (৩ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে একযোগে ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রভাষক মহব্বত হোসেন ও আফরোজা আকতার তন্বীর সঞ্চালনায় ও প্রফেসর ড. লায়লা খালেদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য আল ফোরকান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া।

আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. কামাল উদ্দীন (উপ উপাচার্য প্রশাসন) ও প্রফেসর ড. শামিম উদ্দীন খান (উপ উপাচার্য একাডেমিক)।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আল ফোরকান বলেন, “তোমরা এ বিভাগে ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছো। এ বিভাগের গৌরবময় ইতিহাস রয়েছে। এখন সময় নিজেদের প্রমাণ করার। নিজের প্রতিভা ও দক্ষতা কাজে লাগালে সফলতা আসবেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের ইতিবাচক পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে নানা সুযোগ-চ্যালেঞ্জ থাকবে, তবে সঠিক পথ অনুসরণ করলে সফলভাবে পড়াশোনা শেষ করা সম্ভব।

এ সময় বিভাগের সাবেক সভাপতিদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর ড. লুলু ওয়াল মরজান, প্রফেসর ড. এস.এম. রফিকুল ইসলাম, প্রফেসর ড. নাজনীন নাহার ইসলাম, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং প্রফেসর ড. এ.এম. আবু আহমেদ।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, বর্তমান ও নবীন শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এছাড়া ওবিই কারিকুলাম ও সংশ্লিষ্ট নীতিমালা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ড. মো. মাহবুব হাসান।

এদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইডে ৭১৪ আবেদন নিষ্পত্তি, আপসে আদায় ৪৪ লাখ
  • সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সাংবাদিক গোলাম সাব্বির
  • কাপ্তাইয়ে পাচারকারীদের হাত থেকে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার
  • নওগাঁর সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
  • ডোমারে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম