Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ আমি, দল বদলের ইচ্ছা নেই: সাকিব

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৯ pm ০৩, মে ২০২৬
in খেলাধুলা
A A
0

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি এখনো আওয়ামী লীগের প্রতিই প্রতিজ্ঞাবদ্ধ এবং দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রতিই নিবেদিত কি না- এমন প্রশ্নে সাকিবের সাফ উত্তর, “সেটাই তো হওয়ার কথা (আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ), তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে? আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এটি স্থায়ী হবে না বলেও মনে করেন তিনি। সাকিব বলেন, এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার।

তিনি আরও বলেন, দেশের একটি বড় অংশকে দীর্ঘদিন দমিয়ে রাখা সম্ভব নয় এবং এতে রাজনীতির ইতিবাচক কোনো ফল আসে না।

রাজনীতিতে প্রতিশোধের সংস্কৃতি নিয়েও মন্তব্য করেন সাকিব। তিনি বলেন, অতীতে যদি আওয়ামী লীগ ভুল করে থাকে, এখন সেই ভুলের পুনরাবৃত্তি হলে ভবিষ্যতেও একই চক্র চলতে থাকবে। এই ধারার অবসান হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

Tags: আওয়ামীলীগবিশেষ নিউজশেখ হাসিনাসাকিব আল হাসান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে ১৬ ঘণ্টা আটকা থাকার পর হেলিকপ্টারে উদ্ধার
  • দিনাজপুরে ছাত্রদলের কমিটি নিয়ে দ্বিধাবিভক্তি, রাজপথে মুখোমুখি দুই পক্ষ
  • চবি’তে ওবিই কারিকুলাম চালু, একযোগে সব বিভাগে ওরিয়েন্টেশন
  • ​ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
  • বিআরটিসি কক্সবাজারে ‘মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ’ কোর্স শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম