শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি :
বাগেরহাটের রামপাল উপজেলায় সরকারি রেকর্ডিয় খালের অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২ মে) সকাল ১১টার দিকে বাইনতলা ইউনিয়নের শোলাকুড়া এলাকায় চন্ডিতলা খালে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে ওই বাঁধের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে আশপাশের কৃষিজমিতে সেচ সংকট ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর উপস্থিত থেকে বাঁধ অপসারণ করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম-এর নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয় বলে প্রশাসন জানিয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, সরকারি খাল, নদী ও জলাশয়ে অবৈধ দখল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাঁধ অপসারণের পর খালের পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

