দেশে সাম্প্রতিক জ্বালানি সংকট ও পাম্পে ভোগান্তির পেছনে তেল বিপণন কোম্পানিগুলোর গাফলতি দায়ী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (২ মে) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর দায়িত্বহীনতা। জ্বালানি সচিবের নির্দেশনা অনেক ক্ষেত্রেই যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, সরকার সোলার শক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে এবং জ্বালানি খাতে স্থিতিশীলতা আনতে কাজ করছে। পাশাপাশি খনিজ সম্পদ উন্নয়নেও নতুন উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর গত ৭৫ দিনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করা হলেও এবার সরকার খনিজ সম্পদ খাতে বেশি গুরুত্ব দেবে।

