মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খাল ও নদী খনন কর্মসূচি সারা দেশে চলমান রয়েছে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই দুই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা। খনন কার্যক্রমের মাধ্যমে নদীগুলোকে তাদের মূল গতিপথে ফিরিয়ে আনা হবে। কেউ নদী দখল করে থাকলে তা প্রশাসন দখলমুক্ত করবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং তারা উন্নয়ন কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ। বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৫২.৯২ কিলোমিটার নদী পুনঃখনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪১ কোটি ৭০ লাখ টাকা।

