Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৫ pm ০২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে বান্দরবানে উদযাপিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

শুক্রবার (১ মে) বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রাম ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে এসব দিবস অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের থেকে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। এরপর দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মে দিবসের প্রতিপাদ্যকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়নে শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন,এসময় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা শ্রমিকদের ন্যায্য মুজুরি নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর অনুশাসনের মাধ্যমে সুষ্ঠু মালিক-শ্রমিকের সুসম্পর্কই সুষ্ঠু শিল্প-সম্পর্ক সুনিশ্চিত করতে পারে প্রত্যাশা ব্যক্ত করেন। দেশের বিভিন্ন খাতে শ্রমিকেরা এখনো ন্যূনতম অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত। অনেক ক্ষেত্রে শ্রম আইন বাস্তবায়নে গাফিলতি রয়েছে। ফলে শ্রমিকদের জীবন ও জীবিকা ঝুঁকির মুখে পড়ছে। মজুরি কাঠামো পুনর্বিন্যাস, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা জোরদার এবং দুর্ঘটনার দায় নির্ধারণে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত না হলে ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থা গড়ে ওঠা সম্ভব নয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস, এম, মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপা বিশ্বাস, বিভাগীয় শ্রম দপ্তর,চট্টগ্রাম এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভূঁইয়া, লুম্বিনী লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মো. সেলিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দল বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু তাহেরসহ সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরগুনার তালতলীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
  • মৌলভীবাজার শহরের শ্রী শ্রী কালিবাড়ির নতুন স্থায়ী কমিটি গঠন
  • ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
  • বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি
  • ​ব্রাহ্মণপাড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম