Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‎শাট ডাউনে স্থবির ববির একাডেমিক কার্যক্রম, ডিনদের সাথে বৈঠকে কিছুটা আশার সঞ্চয়

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৬ pm ৩০, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‎
‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) শিক্ষকদের পদোন্নতি দাবিতে ঘোষিত চলমান শাট ডাউনের কারনে স্থবির হয়ে পড়েছে ববির একাডেমিক কার্যক্রম।সময়মতো ক্লাস ও পরিক্ষা না হওয়ার আশঙ্কা থেকে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।এমতাবস্থায় এরকম পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয়টির অনুষদের ডিনদের সাথে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি ও বরিশাল বিভাগীয় কমিশনার।
‎
‎‎৩০ ই এপ্রিল (বৃহস্পতিবার) এ মিটিং টি অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে উক্ত মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনদের মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন।
‎
‎‎এ সম্পর্কে জানতে চাইলে জীব বিজ্ঞন অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক বলেন,তারা (বিভাগীয় কমিশনার ও উপাচার্য) আমাদের বলেছেন আপনারা আইন অনুযায়ী সকল কিছু পাবেন। তারা আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্লাসে ফিরে যাবার অনুরোধ জানিয়েছেন।এখন যেহেতু পূর্ববর্তী পুরো সিদ্ধান্তটা আমরা সকল শিক্ষকরা মিলে নিয়েছিলাম তাই আবার সকল শিক্ষকদের সাথে রবিবারের মধ্যে বসে,আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবো।
‎
‎‎ ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল বলেন,চলমান বিষয় নিয়ে আজকে বিভাগীয় কমিশনার ও ভিসি মহোদয় এর সাথে ডিনদের মিটিং ছিলো সেখানে ছয় অনুষদের ছয়জন ডিনের মধ্যে পাঁচজন ডিন উপস্থিত ছিলেন।তারা(বিভাগীয় কমিশনার ও ভিসি)আমাদের দাবির কিছু বিষয়ে আমাদের সাথে একমত পোষন করছেন এবং তারা বলেছেন যত দ্রুত সম্ভব শিক্ষকদের এ বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে যত দ্রুত সম্ভব কর্মকর্তা- কর্মচারীদের জন্যও বোর্ড বসানো হবে।এ ছাড়াও তারা আমাদের ক্লাস এবং পরিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানান।
‎
‎‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড.তৌফিক আলম বলেন,আমরা আজকে বিভাগীয় কমিশনার এর উপস্থিতিতে ডিনদের সাথে মিটিং করেছি।মিটিং তাদের দাবিগুলো শুনেছে এবং আইন অনুযায়ী শিক্ষকরা যতটুকু পাবে তা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।আমি এ বিষয়ে কাগজপত্র প্রস্তত করে বিভাগীয় কমিশনারের কাছে পাঠাবো,তিনিও বিষয়টি যাচাই বাছাই করবেন এবং আমরা শীগ্রই একটি সিন্ডিকেট মিটিং ডেকে বিষয়টি সমাধান করবো।আমি তাদের ক্লাস ও পরিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। তারা(ডিনরা) আমাদের জানিয়েছে তারা রবিবারের মধ্যে সিদ্ধান্ত জানাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন
  • ১২ বছর সংস্কার নেই, সড়ক এখন ‘মরণফাঁদ’
  • সারিয়াকান্দিতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • দিনাজপুরে স্কুল ফিডিংয়ে বদলে যাচ্ছে প্রাথমিক শিক্ষা, বাড়ছে উপস্থিতি ও পুষ্টি
  • নরসিংদীতে বাজারের ঘটনাকে ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম