Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতার বাড়িতে চুরি, আটক ৫

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৯ pm ২৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

জাহাঙ্গীর আলম, মির্জাপুর টাংগাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে পানির সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিএনপির নেতা আজাহারুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তেলিপাড়া এলাকার তাজুল ইসলামের ইটভাটার ৭/৮ জন শ্রমিক পাখি শিকারের কথা বলে তার বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। বিষয়টি শুরু থেকেই সন্দেহ ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলে পাখি শিকারের জন্য এসেছি।

সোমবার (২৭ এপ্রিল) রাতে বাড়ির সবাই খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। সারারাত গভীর ঘুমের কারনে সকালে দেরি করে ঘুম থেকে জেগে চুরির বিষয়টি টের পাই। পরে পানির ট্যাংকির ঢাকনা খুলা দেখে ধারণা করছি পানিতে চেতনানাশক দ্রব্য মেশানো হয়েছে।

এরআগে সোমবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়ির প্রধান ফটকের উপর দিয়ে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা খুলে আলমারী থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, ১৫ ভরি রুপাসহ মালামাল লুটে নেয়। এ ঘটনায় বাঁশতৈল ফাঁড়ি পুলিশ সন্দেহজনক পাঁচজনকে জিজ্ঞাসাদের জন্য আটক করে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম