Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় বোরো ধান কাটা ও মাড়াইয়ে বিপাকে কৃষক

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১১ pm ২৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, কৃষি
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের কারণে বোরো ধান কাটা ও মাড়াই কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত ২-৩ দিন ধরে বিরামহীন ঝড়-বৃষ্টি এবং আকাশে সূর্যের দেখা না পাওয়ায় কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠে পাকা ধান থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা কাটতে পারছেন না অনেকেই। আবার যারা ধান কেটে বাড়িতে এনেছেন, তারাও মাড়াই করতে না পেরে বিপাকে পড়েছেন। কারণ বর্তমানে অধিকাংশ কৃষক বৈদ্যুতিক চালিত মেশিনের মাধ্যমে ধান মাড়াই করে থাকেন। কিন্তু ঝড়-বৃষ্টির কারণে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় মাড়াই কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে।

এদিকে টানা বৃষ্টির কারণে কাটা ধান শুকাতে না পারায় পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কৃষক জানান, ধান ঘরে তুললেও রোদ না থাকায় তা শুকাতে না পারায় মান নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

উপজেলার ধান্যদৌল এলাকার কৃষক রফিক মিয়া জানান, মাঠে ধান পেকে গেছে, কিন্তু ঝড়-বৃষ্টির কারণে কাটতে পারছি না। আবার কেটে আনলেও মাড়াই করতে পারছি না। এতে আমাদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

বড়ধুশিয়া এলাকার কৃষক বজলু মিয়া বলেন,

বাড়িতে কিছু ধান মাড়াই করে রেখেছি এবং কিছু ধান সিদ্ধ অবস্থায় ঘরে আছে। এখন রোদ না উঠলে এসব ধান নষ্ট হয়ে যাবে। আমি বড় ক্ষতির সম্মুখীন হবে।

এছাড়া কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনাও বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক না হলে কৃষকদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বৈরী আবহাওয়ার কারণে ব্রাহ্মণপাড়ার কৃষকরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম