Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৪৬ pm ২৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0
মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া
কালবৈশাখী ঝড় ও টানা ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে ঘরবাড়ি, উপড়ে গেছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি, ফলে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরবেলায় হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর বজ্রপাতসহ শুরু হয় তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাত, যা অল্প সময়ের মধ্যেই জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ রূপ ধারণ করে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বিজয়নগর, আখাউড়া, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, নবীনগর ও কসবা উপজেলায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কসবা উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পাশের খালে পড়ে যায়। এতে পুরো এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত হয়ে পড়ে এবং গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বাদৈর ইউনিয়নে সড়কের ওপর বড় গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এছাড়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি মসজিদের ওপর গাছ পড়ে এর আংশিক ক্ষতি হয়েছে।
বিজয়নগর উপজেলার চম্পকনগর, চরইসলামপুর ও হরষপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আখাউড়া উপজেলার নারায়ণপুর এলাকায় আখাউড়া-আগরতলা সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, বটতলী ও ভাদুঘর এলাকাতেও একই চিত্র দেখা গেছে।
এদিকে আশুগঞ্জ উপজেলার তালশহরে রেললাইনের ওপর গাছ পড়ে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। নবীনগর উপজেলার বিটঘর, কাইতলা ও শিবপুরসহ বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।
ঝড়ের সময় ব্রাহ্মণবাড়িয়া শহরে দিনের বেলাতেই অন্ধকার নেমে আসে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় এবং শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা জনদুর্ভোগ বাড়িয়ে তোলে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন প্রস্তুত করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম