Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গামাটিতে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ে দুই বসতঘর বিধ্বস্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৩ pm ২৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কলেজ এলাকায় আকস্মিক ঝড়ো হাওয়ায় একটি বড় গাছ উপড়ে পড়ে দুটি বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্ণফুলী কলেজের দপ্তরি রহমত আলী, যিনি বর্তমানে এলপিআর-এ রয়েছেন। তার বসতঘরের ওপর একটি বিশাল গাছ পড়ে ঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একই সময় পাশের বাসিন্দা আবুল বশরের ঘরেও গাছের অংশ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ভুক্তভোগী রহমত আলী জানান, হঠাৎ শুরু হওয়া ঝড়ে মুহূর্তেই গাছটি তার ঘরের ওপর ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তাদের বসতঘরটি এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি।

এ সময় ইউএনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ঝুঁকিপূর্ণ গাছের বিষয়ে দীর্ঘদিন ধরে সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের মতে, সময়মতো পদক্ষেপ নিলে এ ক্ষতি এড়ানো সম্ভব হতো।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ঝড়ে ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকার তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Tags: কাপ্তাইবসতঘররাঙ্গামাটি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন
  • হাসপাতালের বর্ধিতাংশের কাজ শেষ না হওয়ায় রোগীর চাপ দ্বিগুণ
  • বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক
  • জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক
  • সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম