Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই: মার্কিন রাষ্ট্রদূত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৬ pm ২৮, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে সম্পূর্ণ স্বচ্ছ বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তার মতে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

মঙ্গলবার রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, –চুক্তিটি বাস্তবায়িত হলে এটি একটি “গেম চেঞ্জার” হিসেবে কাজ করবে। তার ভাষায়, এর ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ৩৫ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমে আসবে।

চুক্তির আওতায় বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের কৃষিপণ্য—গম, সয়াবিন, তুলা ও ভুট্টা আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি আগামী ১৫ বছরে মোট ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নয়নের ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, জটিল লাইসেন্সিং প্রক্রিয়া, অস্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা এবং অনানুষ্ঠানিক লেনদেন বড় বিনিয়োগের পথে বাধা তৈরি করছে। এসব দূর করতে ডিজিটাল কাস্টমস, স্বচ্ছ ক্রয়ব্যবস্থা এবং শ্রম ও পরিবেশ মানদণ্ড শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, অনুষ্ঠানে বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Tags: বাণিজ্যবিশেষ নিউজমার্কিন রাষ্ট্রদূত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা
  • রাঙ্গামাটিতে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ে দুই বসতঘর বিধ্বস্ত
  • পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তজুমদ্দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
  • টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম