Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪১ pm ২৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার বুড়িচং পৌরসভার মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ টাকা, আসবাবপত্র ও গৃহস্থালির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। তবে আগুনের ভয়াবহতার মধ্যেও একটি কোরআন শরীফ অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার দুপুরে সিএনজি চালক শরীফের টিনশেড ঘরে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সাইদুল করিম জানান, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনে চার কক্ষবিশিষ্ট টিনশেড ঘরের ফ্রিজ, টেলিভিশন, খাট, চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত শরীফ জানান, তার ছোট ভাই পাভেল নতুন সিএনজি কেনার জন্য ঘরে ৩ লাখ টাকা রেখেছিলেন। এছাড়া ছেলে জয়ের ৩০ হাজার টাকা, তার নিজের ১০ হাজার টাকা এবং তার মা গ্রামীণ ব্যাংক থেকে কিস্তিতে উত্তোলন করা ৬০ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সব মিলিয়ে ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
শরীফ ও তার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সবকিছু হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন মাথা গোঁজারও ঠাঁই নেই। ছেলে-মেয়ে, নাতি-নাতনিদের নিয়ে কোথায় আশ্রয় নেব, তা ভেবে পাচ্ছি না।”

বুড়িচং মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন ক্ষতি গ্রস্থ পরিবার টি পরিদর্শন করেন এবং স্কুলের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা বিতরণ করেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। তিনি জানান, সরকারি ত্রাণ তহবিল থেকে টিন, নগদ অর্থসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি
  • প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল
  • ফরিদপুরে কুপিয়ে ৩ জনকে হত্যা
  • বান্দরবানে এলজিইডির তিন সড়কে বদলে যাচ্ছে পাহাড়ের জনপদ
  • নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম