সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল সদরে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। আজ রোজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ।
টাঙ্গাইল সদরের বেবিস্ট্যান্ড এলাকা আলমগীর কাছে চাঁদা দাবি করে, চাঁ*দা না দেওয়ায়আলমীরকে আ*ঘা*ত করে গুরুতর জখম করে এবং ক্যাশ বাক্স থেকে ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে যায়
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরে দক্ষিন কলেজপাড়া মহিষাখোলা নোটারি পল্লীর মৃত আশরাফ আলীর ছেলে মোঃ মোকাদ্দেছ আলী(২৮), মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ সোহাগ (৩০), মোঃ গিয়াসের ছেলে বিল্লাল(২১) ও মৃত মিজানুরের ছেলে শুভ(২২)। আসামীদের বি*রু*দ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

