বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়মতো বীজ ও সার পাওয়ায় কৃষকরা আউশ চাষে উৎসাহিত হচ্ছেন। কৃষি কর্মকর্তারা আধুনিক চাষাবাদ ও সুষম সার ব্যবহারের পরামর্শ দেন।

