এম শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে দুই মেয়ে ও মাসহ একই পরিবারে ৩ জনের মৃত্যু হয়েছে । কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ উপড়ে পড়ে তারা মারা যান।

নিহতরা হলেন- মৃত আব্দুল গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৯০), মেয়ে ফাতেমা আক্তার (৬০) ও ফরিদা আক্তার (৫৫)।
জানা যায়,
সোমবার (২৭ এপ্রিল) ভোরে সময় মেলান্দহ উপজেলার উপর দিয়ে প্রচন্ড কালবৈশাখী ঝড় প্রবাহিত হয়। ঝড়ে নয়ানগর ইউনিয়নের পূর্ব দাঘি গ্রামে আব্দুল গনির বসতবাড়ীতে গাছ উপরে পড়ে একই পরিবারের দুই মেয়েসহ মা মারা যায়।

মেলান্দহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে ।
মেলান্দহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

