নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদনের দূরদর্শ মাদক কারবারি মোঃ আরিফুল ইসলাম(৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই ফয়সাল জানান, গোপন সংবাদ ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মদন পৌর শহরের সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ এলাকা হতে বুধবার গভীর রাতে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করি।
তার বিরুদ্ধে গত -২৭/০১/২০২৬ ইং তারিখে পেনাল কোড – ৩৯৪ ধারায় একটি নিয়মিত মামলা রয়েছে। যাহার মামলা নং -১৬। সে উপজেলার মদন দক্ষিণ পাড়া গ্রামের নুর ইসলাম ওরফে নুরুল ইসলামের ছেলে। উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন, সড়ক পরিবহন আইনসহ একাধিক মামলা আদালতে চলমান আছে।
মদন থানা ওসি হাসনাত জামান জানান, আরিফুল ইসলাম এলাকার মাদকের মাফিয়া হিসাবে পরিচিত। তার গ্রেপ্তার এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানিয়েছে। তাকে শনিবার নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

