Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৯ pm ২৫, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মোঃ মনির হোসেন সোহেল, নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাংলাবাজারের দক্ষিণ পার্শ্বে ছমি পাটোয়ারী বাড়ির সামনে (কচুয়া-চৌমুহনী) খালের উপর নির্মিত প্রায় শত বছরের পুরনো ব্রিজটি মারাত্মক ঝুঁকি হয়ে পড়েছে| বহু বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজের পাটাতন ও পিলারে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় আস্তর ভেঙে পড়েছে। 

তাই যে কোন মুহুর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে|
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবরামপুর গ্রামের ছমি পাটোয়ারী বাড়ির সামনে কচুয়া-চৌমুহনী খালের উপর নির্মিত ব্রিজটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার মানুষ| ব্রিজটি অতিরিক্ত উচু ও দুই পাশে রেলিং না থাকায় এবং অত্যন্ত সুরু হওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে খুব সতর্কভাবে চলাচল করছে অটো-সিএনজি ও মটরসাইকেলসহ অন্যান্য যানবাহন।

এছাড়া ব্রিজের পাটাতন ও পিলারে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় আস্তর ভেঙে পড়েছে| যে কোন মুহুর্তে ব্রিজটি ভেঙ্গে বড় দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
স্থানীয়রা জানায়, এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রসাদপুর ও শিবরামপুরসহ আশপাশের এলাকাগুলো থেকে অসংখ্য সাধারণ মানুষের পাশাপাশি শিবরাম পুর (বাংলাবাজার) প্রাথমিক বিদ্যালয়, সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সোমপাড়া উচ্চ বিদ্যালয়, গার্ল স্কুল, কলেজ ও খোয়াজের ভিটি ফাজিল ডিগ্রি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

শিবরাম পুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম, মো.ওমর ফারুক ও নাসির উদ্দীন পারভেজ জানায়, প্রায় শত বছর পূর্বে যখন এই ব্রিজটি নির্মাণ করা হয় তখন এই কচুয়া-চৌমুহনী খাল দিয়ে নৌকা চলতো| তাই উচু করে ব্রিজটি নির্মাণ করা হয়েছে| উচুর কারণে প্রায় ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটছে| বিগত ৩/৪ বছর পূর্বেও ছমি পাটোয়ারি বাড়ির মো.শাহজাহানের ছেলে রিক্সা থেকে উল্টে খালে পড়ে মারা যায়| ব্রিজটির স্থায়ীত্বকাল অনেক আগেই শেষ হয়ে গিয়েছে| অনেকটা ‘শো’ দাড়িয়ে আছে| যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে| তাই দ্রুত ব্রিজটি নির্মাণের জন্য তারা নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মাধ্যমে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

শিবরাম পুর গ্রামের বাসিন্দা ও ০১ নং সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক ফিরোজ আলম বাবলু বলেন, ব্রিজটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে| নতুন ব্রিজ নির্মাণের জন্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো।

০১ নং সাহাপুর ইউপি চেয়ারম্যান মো.আবদুল্যাহ খোকন জানান, ছমি পাটোয়ারী বাড়ির সামনের ব্রিজটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ| পরিষদের হাতে এসব ব্রিজ নির্মাণের কোন বাজেট নেই| তাই আমি উপজেলা পিআইও অফিসকে অবগত করেছি।

এলজিইডির চাটখিল উপজেলা প্রকৌশলী মো. শাহিনুর আলম বলেন, ব্রিজটির সংযোগ সড়কটি এলজিইডির হয়ে থাকলে আমরা এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ পাঠাতে পারবো| তাই সরেজমিনে গিয়ে নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Tags: ঝুঁকিপূর্ণ ব্রিজপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাভারের শাহীবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লায়ন খোরশেদ
  • ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভিটামিন ডি, বলছে গবেষণা
  • শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান
  • খেলাধুলায় গড়বে সুস্থ জাতি: ডা. জাহিদ
  • পবিপ্রবিতে জিওস্পেশাল ও ড্রোন প্রযুক্তি বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম