Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট: লাইনে দীর্ঘ অপেক্ষার পর হতাশ মোটরসাইকেল আরোহীরা

Bangla FMbyBangla FM
১১:০০ pm ২৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

রাজু মিয়া, লালমনিরহাট (কালীগঞ্জ)

লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিন মোটরসাইকেলের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অধিকাংশ আরোহী তেল না পেয়ে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। এই সংকটে ফুয়েল কার্ডধারী গ্রাহকরা চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের তথ্যমতে, লাইনে থাকা শতকরা ৯০ ভাগ মোটরসাইকেলই রেজিস্ট্রেশনবিহীন। এসব অরেজিস্ট্রিকৃত মোটরসাইকেলের চাপে যারা আইন মেনে ফুয়েল কার্ড সংগ্রহ করেছেন, তারা সময়মতো তেল কিনতে পারছেন না।

এ বিষয়ে বিশেষজ্ঞ ও সচেতন মহল বলছেন, সংকট নিরসনে প্রতিটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লাইসেন্স নম্বর রেজিস্টারে লিখে তেল দেওয়ার নিয়ম বাধ্যতামূলক করা উচিত। এরপর সেই তালিকা প্রশাসনের কাছে জমা দিলে সিন্ডিকেট বাণিজ্য রোধ করা সম্ভব হতো। এটি বাস্তবায়ন হলে একদিকে যেমন প্রশাসন তেলের সঠিক হিসাব পেত, অন্যদিকে অতিরিক্ত তেল কেনাও নিয়ন্ত্রণ করা যেত।

এদিকে কালীগঞ্জের চামটাহাট ফিলিং স্টেশনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেখানে কোনো ট্যাগ অফিসার না থাকায় স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। স্থানীয় সূত্রে জানা যায়, মদাতী ইউনিয়ন যুবদলের কতিপয় নেতার নিয়ন্ত্রণে তালিকা করে পাম্প মালিক দিলীপ চন্দ্র গোপনে বোতলে তেল সরবরাহ করছেন। এছাড়া পুলিশের উপস্থিতিতেই প্রকাশ্যে বোতলে পেট্রোল বিক্রি করতে দেখা গেছে।

সংকটকালীন এই অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন সংবাদকর্মী। বোতলে তেল বিক্রির ভিডিও ধারণ করায় ‘দৈনিক মুক্তি’ পত্রিকার প্রতিনিধি সজীবের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী ও ভুক্তভোগী মোটরসাইকেল আরোহীরা দ্রুত এই জ্বালানি সংকট নিরসন এবং ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন। অবৈধ সিন্ডিকেট ভেঙে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

Tags: ফুয়েল কার্ডরেজিষ্ট্রেশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও এলডিসি থেকে মসৃণ উত্তরণের আহ্বান বাংলাদেশের
  • লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট: লাইনে দীর্ঘ অপেক্ষার পর হতাশ মোটরসাইকেল আরোহীরা
  • স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্টের এক বছরের আংশিক কমিটি ঘোষণা
  • লালম‌নিরহা‌টে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের উ‌দ্বোধন
  • গুপ্ত রাজনীতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিক্ষোভ মিছিল ইবি ছাত্রদলের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম