চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্ৰশিবিরের স’ন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল শাখা।
বুধবার (২৪ এপ্রিল ) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে বিক্ষোভ মিছিলটি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে প্রধান ফটোকে একত্রিত হয়।
এ সময় তারা, “জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, গুপ্তদের ঠিকানা এই ক্যাম্পাসে হবেনা, একশন টু একশন ডাইরেক্ট একশন, গুপ্তদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান, গুপ্ত তোর ঠিকানা ইবি ক্যাম্পাসে হবেনা, গুপ্ত তোর ঠিকানা, ইবি ক্যাম্পাসে হবেনা, জামাত শিবির গুপ্ত গুপ্ত, আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো, শিক্ষা গুপ্ত, একসাথে চলেনা, একটা একটা গুপ্ত ধর ধইরা ধইরা জবাই করে, গুপ্ত পাবো যেখানে, ধুলাই হবে সেখানে,” ইত্যাদি স্লোগান দেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ”২০১৪ সালে ছাত্রলীগ আমার উপর যে গুলিবর্ষণ করেছিল, তখন মারা গেলে এতদিনে আমার কবরের মাটিও সমান হয়ে যেত। গুপ্ত বাহিনীকে ২০১৪ সালের পর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশে আর দেখা যায়নি। এই গুপ্ত বাহিনী নামে বেনামে বিভিন্ন সংগঠন দখল করছে। এই গুপ্তদের প্রতিরোধ আমরা করবোই করবো। যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করবে তাদের শায়েস্তা আমরা করবোই করবো। এমন কোনো শক্তি নেই তাদের বাঁচাবে।”
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা যদি গুপ্তদের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে ছাত্রদল ব্যবস্থা নিবে।”
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ও সভাপতি রাকিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা আমাদের হাত বেঁধে রেখেছেন। আমাদের হাত খুলে দিতে হবে। আমরা অনেক ধৈর্য্য ধরেছি।”
ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা ওপেন রাজনীতি করেন, গুপ্ত পরিচয়ে রাজনীতি করবেন না। আপনাদের কর্মীদের থামান নয়তো কালকে থেকে পরিস্থিতি খারাপ হবে। প্রক্টর স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রক্টর ও ভিসি স্যার ব্যবস্থা না নিলে কালকে থেকে ছাত্রদল ব্যবস্থা নিবে।”

