Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জমির বিরোধে বড় ভাইকে লাথি মেরে হত্যা

Bangla FMbyBangla FM
১০:০৮ pm ২৪, এপ্রিল ২০২৬
in অপরাধ
A A
0

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই ও ভাতিজাদের মারধর এবং লাথির আঘাতে নজরুল খন্দকার (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের গোলড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নজরুল খন্দকার ওই গ্রামের মৃত গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নজরুল খন্দকারের সাথে তার ছোট ভাই ওহেদ খন্দকারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় মুরব্বিরা তাদের নিজ বাড়িতে সমাধানের উদ্যোগ নেন। আলোচনায় ওহেদ খন্দকার ও তার স্বজনদের ডাকা হলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিবাদে জড়িয়ে পড়ে।

এ সময় প্রতিবেশী হাবিবুর রহমানের ছেলে নিশাদ (১৮) ওহেদ খন্দকারের পক্ষ নিয়ে নজরুল খন্দকারকে সজোরে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই সময়ে নজরুলের ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করলে তিনি মারাত্মক রক্তাক্ত জখম হন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নজরুল খন্দকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ওহেদ খন্দকার ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: বিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও এলডিসি থেকে মসৃণ উত্তরণের আহ্বান বাংলাদেশের
  • লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট: লাইনে দীর্ঘ অপেক্ষার পর হতাশ মোটরসাইকেল আরোহীরা
  • স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্টের এক বছরের আংশিক কমিটি ঘোষণা
  • লালম‌নিরহা‌টে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের উ‌দ্বোধন
  • গুপ্ত রাজনীতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিক্ষোভ মিছিল ইবি ছাত্রদলের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম