Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে নবনিযুক্ত জেলা প্রশাসককে সংবর্ধনা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৮ pm ২৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় গ্রামবাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শওকাত আলী সুজন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. ফজলুল আলী,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা,কলেজের সাবেক অধ্যাপক সেলিম মিয়া তালুকদার,বাজরাকোনা জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবর রহমান মজনু।

এছাড়াও বক্তব্য দেন মনুমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান সাজু, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়া, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম মোস্তাক আহমেদ এবং পরিবার কল্যাণ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন সানু।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হাকিম,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ,কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহিবুর রহমান দিপলু ও হেলাল আশরাফ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসকের সাফল্য কামনা করেন এবং এলাকার উন্নয়নে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

Tags: নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজানমৌলভীবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্টের এক বছরের আংশিক কমিটি ঘোষণা
  • লালম‌নিরহা‌টে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের উ‌দ্বোধন
  • গুপ্ত রাজনীতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিক্ষোভ মিছিল ইবি ছাত্রদলের
  • রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু
  • জমির বিরোধে বড় ভাইকে লাথি মেরে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম