জামালপুর জেলা প্রতিনিধি :
বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ¦ালানি সংকট নিরসনে জামালপুর জেলায় আগামী তিন মাসের জন্য সকল প্রকার আলোকসজ্জা নিষিদ্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসন। একই সাথে সেবা ব্যাতিত সকল প্রকার অফিস ভবন, বিপনিবিতান ও বানিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬ ঘটিকায় বন্ধ করার নির্দেশ প্রদান পূর্বক গণনোটিশ প্রদান করা হয়।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল রাতে) জেলা প্রশাসন গণ নোটিশ ও বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করে বিষটি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী স্বাক্ষরিত গণ-নোটিশে নির্দেশনা গুলো প্রচার করা হয়।

নোটিশে বলা হয় শপিংমল, মার্কেট, সরকারী- বেসরকারী অফিস ভবন, দোকানপাট, বিপনিবিতান ও বানিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬ ঘটিকার মধ্যে বন্ধ করতে হবে। তবে জরুরী সেবা এর আওতামুক্ত থাকবে। নোটিশে আগামী ৩ মাসের জন্য জামালপুর জেলার সকল স্থানে আলোকসজ্জা নিষিদ্ধ ঘোষনা করা হয়। আদেশ অমান্যকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী সিটিজেন বলেন, বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় সবাইকে আদেশ মানতে হবে। রাষ্ট্রীয় আদেশ অমান্য করার সুযোগ নেই। কেউ অমান্য করার চেষ্টা করলে তার বা তাদের বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

