Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজনগরে মাদক ব্যবসায়ীদের আতঙ্কে সাধারণ মানুষ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪১ pm ২৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সঞ্জয় মালাকার, ‎মৌলভীবাজারের রাজনগর প্রতিনিধি:
‎
‎মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের পরচক্র গ্রামে দীর্ঘদিন ধরে সিলু মিয়া নামে এক ব্যক্তি মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
‎স্থানীয়রা জানান, বারবার সতর্ক করার পরও তিনি কোনো তোয়াক্কা না করে অবাধে এ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এলাকার কিছু সচেতন যুবক সিলু মিয়াকে আবারও সতর্ক করতে তার বাড়িতে গেলে তিনি ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালান। এতে পরচক্র গ্রামের কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পরে সিলু মিয়ার বাড়িতে ভাঙচুর চালায়।
‎
‎এদিকে অভিযোগ উঠেছে, কিছু প্রভাবশালীর আশ্রয়ে সিলু মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ঘটনার পর ওই প্রভাবশালীরা উল্টো এলাকাবাসীকেই দোষারোপ করছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।
‎
‎এর আগে, কয়েক মাস পূর্বে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামেও একই ধরনের একটি ঘটনা ঘটে। সেখানে মসুদ নামে এক মাদককারবারীর বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করলে তার সহযোগীরা হামলা চালিয়ে ৫-৬ জনকে গুরুতর আহত করে। পরবর্তীতে ক্ষুব্ধ জনতা তার ঘরবাড়ি ভেঙে আগুন ধরিয়ে দেয়। যদিও এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।
‎
‎একই উপজেলায় বারবার এমন ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেওয়ায় মাদককারবারীদের প্রতিহত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আধুনিক চিত্রকলার ইতিহাসে শিল্পী যামিনী রায়: প্রতীচ্য বা প্রাচ্য রীতিতে আঁকা ছবিগুলো বিস্ময়কর
  • সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
  • পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী
  • রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম