Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় মাদকাসক্ত ছেলেকে হত্যা করলেন বাবা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৮ pm ২৪, এপ্রিল ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

কুমিল্লা জেলা প্রতিনিধি:

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে নিজের ছেলেকে জবাই করে হত্যা করলেন সত্তোরর্ধ বাবা। ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়িতে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে। নিহত কাজী মোহাম্মদ উল্লা (৪০) ওই গ্রামের কাজী হিরন মিয়ার (৭০) তৃতীয় ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ নুরুজ্জামান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পিতা-মাতাকে মারধর, বড় ভাইয়ের স্ত্রীদের যৌন হয়রানিসহ মাদকাসক্তের অভিযোগে অনুমান তিন মাস আগে নিহত মোহাম্মদ উল্লাকে ভ্রাম্যমান আদালতে সাজা দিয়ে জেলে পাঠায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। গত ২ এপ্রিল সে জেল থেকে মুক্তি পেয়ে পরিবারের সদস্যদের পুনরায় হয়রানি ও গালাগালি শুরু করে।

বৃহস্পতিবার দুপুরে মাদকের টাকা চেয়ে না পেয়ে মোহাম্মদ উল্লা নিজের পিতাকে ঘরের দেয়ালে চেপে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে একটি ধারালো ছুরি নিয়ে বাবাকে হত্যা করতে ছুটে আসলে বাবা উল্টো তাকে ধাক্কা দিলে ছেলে মোহাম্মদ উল্লা ঘরের বারান্দার মেজেতে লুটিয়ে পড়ে। তখন ক্ষুব্ধ হয়ে ছেলের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে হিরন মিয়া ছেলেকে জবাই করে। এতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়।

নিহতের ভাই কাজী আহমেদ বলেন, আমার ভাই মাদকাসক্ত ছিলো। বিয়ের পর নিজের স্ত্রীকেও মারধর করতো। একারনে তার স্ত্রীও চলে গিয়েছে। আজকে সে আমার বাবাকে হত্যা করতে চেয়েছিল। তখন বাবা নিজেকে রক্ষা করতে গিয়ে তাকে জবাই করে হত্যা করে। বাবা তাকে জবাই না করলে সে আমার বাবাকে জবাই করে হত্যা করতো। আমার বাবা নিদোর্ষ।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, ছেলেকে জবাই করে হত্যার পর বাবা হিরন মিয়া নিজেই থানায় ফোন করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: অপরাধকুমিল্লাপ্রশাসনসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তাপপ্রবাহে পুড়ছে দেশ, কোথায় কোথায় আসতে পারে বৃষ্টি—আবহাওয়ার নতুন পূর্বাভাস
  • গর্ভাবস্থায় ফুসকুড়ি কেন হয়, হলে কী করবেন?
  • প্রচণ্ড গরমে প্রশান্তির প্রতীক তরমুজ
  • যশোরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে মাছের ঘের নিয়ে সংঘাত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম