Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত, ভেজালমুক্ত খাবারে সচেতনতার আহ্বান

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৫ pm ২৩, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ জীবনযাপনের জন্য ভেজালমুক্ত খাবারের কোনো বিকল্প নেই। এ জন্য ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি কৃষিনির্ভর জীবনধারার ওপর গুরুত্বারোপ করে বাড়ির আঙিনায় ফলমূল ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিলন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান, অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বক্তারা পুষ্টি সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

Tags: পুষ্টিবাউফলভেজালমুক্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লামায় অনাথ আশ্রমের জমি দখলের অপচেষ্টা: শিশুদের নিরাপত্তাহীনতায় মানববন্ধন
  • সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির ফটকে ঝুলিয়ে রাখা তিন ‘বোমা সদৃশ’ বস্তু, এলাকায় আতঙ্ক
  • বান্দরবানে আবারও ছয় শ্রমিক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • সংকটের মাঝেও জ্বলছে বিলবোর্ড, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘিরে প্রশ্ন
  • যমুনাশ্বরী নদীর বালুর গর্তে পড়ে বৃদ্ধ নিখোঁজ, ২২ ঘন্টা পরে লাশ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম