নির্ধারিত সময়সীমা পার হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১২ মে অনুষ্ঠেয় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত। তবে ওই সময় অতিক্রমের ১৯ মিনিট পর তিনি মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র গ্রহণ করা হলেও রিসিভ কপিতে স্পষ্টভাবে দেরির বিষয়টি উল্লেখ করা হয়, যা পরবর্তীতে বাতিলের সিদ্ধান্তে ভূমিকা রাখে।
এর আগে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেখানে এনসিপি থেকে দুইজনের নাম থাকলেও পরবর্তীতে মনিরা শারমিনের মনোনয়ন নিয়ে জটিলতা তৈরি হয় এবং তার মনোনয়নও স্থগিত করে ইসি।
পরিস্থিতি বিবেচনায় বিকল্প প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের নাম জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় শেষ পর্যন্ত তার প্রার্থিতাও বাতিল হয়ে যায়।

