Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অসুস্থ জীমের পাশে দাঁড়িয়েছে বাকৃবির সকল শিক্ষার্থী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৪ pm ২২, এপ্রিল ২০২৬
in Semi Lead News
A A
0

‎বাকৃবি প্রতিনিধি:
‎
‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সদস্য তানিউল করিম জীমের চিকিৎসার জন্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সভায় এই অর্থ বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তা জীমের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
‎
‎জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীরা তাদের এক মাসের শিক্ষাবৃত্তির অর্থ (২০০ টাকা করে) জীমের চিকিৎসা সহায়তার জন্য প্রদান করেন।
‎এছাড়াও ২০২৪ সালের ২৮ আগস্ট দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় শিক্ষার্থীরা তাদের শিক্ষাবৃত্তির অর্থ থেকে একটি তহবিল গঠন করেন। এর ৮০ শতাংশ বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হলেও অবশিষ্ট ২০ শতাংশ ছাত্রবিষয়ক উপদেষ্টার তহবিলে সংরক্ষিত ছিল। পরবর্তীতে সেই তহবিল থেকে গত ২ এপ্রিল জীমের চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়।
‎
‎সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের এই উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আশা করি, এই সহায়তা জীমের চিকিৎসায় সহায়ক হবে।”
‎
‎এ সময় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মো শহীদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের সম্মতিতে তাদের এক মাসের স্টাইপেন্ড থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। আমরা আশা করি, এটি জীমের চিকিৎসায় সহায়ক হবে। তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে।
‎
‎উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে চাচার চিকিৎসার কাজে ভারতে গিয়েছিলেন তানিউল করিম জীম। তারপর সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার পথে ট্রেনে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং পরে কলকাতার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার মাথায় গুরুতর আঘাত ও মস্তিষ্কজনিত জটিলতা দেখা দেয়। পরবর্তীতে তাকে দেশে এনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে রাজধানীর একটি বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন

Tags: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন: প্রথম ধাপের ভোটগ্রহণ কাল
  • পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
  • ইমানুয়েল কান্ট পাঠ না করলে দর্শনচর্চা থেকে যাবে অসম্পূর্ণ
  • ঝালকাঠি-১ আসনের ভোটের নথি জব্দের নির্দেশ হাইকোর্টের
  • যশোরে নিখোঁজ বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম