Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২৮০ লিটার পেট্রোলসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩০ pm ২১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচারের অপরাধে দুইজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মো. জাহিরুল ইসলাম (৩০), বাড়ি স্কুলহাট এবং মো. জহিরুল ইসলাম, হরিণমারী নাপাড়া এলাকার বাসিন্দা।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান উল হক পেট্রোলিয়াম আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় তাদের অর্থদণ্ড প্রদান করেন। এতে মো. জাহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জ্বালানি তেল মজুদ ও বিক্রির কার্যক্রম চলছিল। এতে একদিকে যেমন অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হচ্ছিল, অন্যদিকে সাধারণ মানুষও ভোগান্তিতে পড়ছিলেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “আবাসিক এলাকায় এভাবে জ্বালানি তেল মজুদ রাখা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে আতঙ্কে ছিলাম। প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত হলে এলাকায় শৃঙ্খলা বজায় থাকবে।”

আরেক স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “অবৈধভাবে তেল মজুদ করার কারণে অনেক সময় কৃত্রিম সংকট তৈরি হয়। প্রশাসনের এই পদক্ষেপে আমরা স্বস্তি পেয়েছি।”

এ সময় তাদের কাছ থেকে জব্দকৃত ২৮০ লিটার পেট্রোল ন্যায্যমূল্যে জনসাধারণের মাঝে উন্মুক্তভাবে বিক্রি করা হয় বলে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষকদের আন্দোলনে ববিতে ক্লাস বন্ধ, শিক্ষার্থীদের উদ্বেগ
  • টাঙ্গাইলের মির্জাপুরে অন্তঃসত্ত্বা নারীর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ
  • কাপাসিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
  • বান্দরবানে শিশু সুরক্ষা ও সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • চরম ডিজেল ভোগান্তিতে শার্শার সাধারণ কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম