Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০১ pm ২০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে সরদার ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু। নড়াইল সদর উপজেলায় পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে তিনি অসুস্থ হন, পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

লাভলী বেগম পেশায় কৃষাণী ও গৃহিণী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও মৃতের স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সোমবার সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। লাইনে দাঁড়িয়ে থেকে এবং প্রচণ্ড গরমের মধ্যে তিনি ৩ লিটার ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শহরের মাছিমদিয়া গ্রামের তামিম বলেন, ওই নারী মাছিমদিয়া পাম্প থেকে তেল নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে ভ্যানযোগে জেলা হাসপাতালে নিয়ে যাই, তখনও তিনি জীবিত ছিলেন। চিকিৎসা শুরুর মুহূর্তে তার মৃত্যু হয়। ওই নারীর তিন লিটার তেল আমার কাছে রয়েছে।

লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, আমার বোন লাভরী বেগম একজন কৃষাণী, দুলাভাই ডাব বিক্রি করে। আপা বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকাল ৮টার দিকে ডিজেল আনতে পাম্পে যান। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ অবস্থায় ৫০ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Tags: দুর্ঘটনাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
  • কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা
  • সৈয়দপুর রেলওয়ে কারখানায় তার চুরি করায় কর্মচারী আটক
  • গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম