Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৭ pm ২০, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইকরাম হোসাইন, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন মুন্সি, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. মহিউদ্দিন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আলাউদ্দিন ও মো. আরশাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনের আওতায় বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৪৩ হাজার ২৪৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে উপজেলার ২৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৪০টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাকিনা আক্তার বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে টিকাদান কর্মসূচির গুরুত্ব অপরিসীম। তিনি সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হলে শিশুদের মধ্যে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Tags: হাম-রুবেলা টিকাদান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আধুনিক চিত্রকলার ইতিহাসে শিল্পী যামিনী রায়: প্রতীচ্য বা প্রাচ্য রীতিতে আঁকা ছবিগুলো বিস্ময়কর
  • সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
  • পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী
  • রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম