Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উপজেলা স্বাস্থ্যসেবায় কৃতিত্বের স্বীকৃতি পেলেন ৬ কর্মকর্তা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫১ pm ১৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রাজধানী ঢাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তন-এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,এমপি। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কার্যক্রমে গতি বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সরকারি নির্দেশনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়,যা ছিল সম্মেলনের অন্যতম আকর্ষণ।

উপজেলা কমপ্লেক্সে সমন্বিত উন্নত সেবা প্রদান ক্যাটাগরিতে ভোলার চরফ্যাশনের ডা. শোভন কুমার বসাক শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

সেবা গ্রহিতার সংখ্যা বৃদ্ধির ক্যাটাগরিতে ঢাকার ধামরাইয়ের ডা. মনজুর আল মুর্শেদ চৌধুরী সম্মাননা পান।

জরুরি সেবা ক্যাটাগরিতে কক্সবাজারের পেকুয়ার ডা. মো. মুজিবুর রহমান নির্বাচিত হন।

হেলথ সিস্টেমস স্ট্রেংথেনিং ক্যাটাগরিতে বগুড়ার শেরপুরের ডা. সাজিদ হাসান সিদ্দিকী পুরস্কৃত হন।

মাতৃস্বাস্থ্য ও প্রসূতি সেবায় অবদানের জন্য ময়মনসিংহের মুক্তাগাছার ডা. সুমন কান্তি সাহা স্বীকৃতি পান।

এছাড়া সেবার গুণগত মানের দৃশ্যমান উন্নয়ন ক্যাটাগরিতে ফরিদপুরের ভাঙার ডা. তানসিভ জুবায়ের সম্মাননা অর্জন করেন।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। তাঁদের এ অর্জন মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাস্বাস্থ্যসেবা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরের শাপলা সিনেমা হলে ডিবি পুলিশের অভিযান: আটক ৩০
  • ১২ বছরের গ্যাস মজুত আছে দেশে: জ্বালানিমন্ত্রী
  • ইরানের সেনাপ্রধানের হুংকার, শত্রুর জন্য এক চুলও ছাড় নয়
  • জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৯ নেতা কারাগারে
  • কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম