Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাথরের আড়ালে মাদকের চালান, ভারতীয় ট্রাকসহ ৫,৯৩৫ বোতল সিরাপ জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৭ pm ১৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, মাদক
A A
0

আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পাথরের আড়ালে লুকিয়ে আনা বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ভারতীয় ট্রাকও জব্দ করা হয়।

রোববার সকালে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে একটি স্টোন ইয়ার্ডে পার্কিংয়ে থাকা একটি ভারতীয় ট্রাকে ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে এ তল্লাশি চালানো হয় ।

তল্লাশির একপর্যায়ে ট্রাকের পাথরের ভেতরে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো ২০টি বস্তা পাওয়া যায়। পরে বস্তাগুলো খুলে মোট ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ‘Eskuf DX’ ৩ হাজার ৮৯৭ বোতল এবং ‘Fairdyl’ ২ হাজার ৩৮ বোতল, যা ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

অভিযানের সময় ট্রাকচালক ঘটনাস্থলে না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক পরিবহনের অভিযোগে পাথরবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: মাদক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন
  • হাসপাতালের বর্ধিতাংশের কাজ শেষ না হওয়ায় রোগীর চাপ দ্বিগুণ
  • বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক
  • জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক
  • সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম