Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি: বাবুল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৩ pm ১৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে জনগণের সেবা করা এবং তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠপর্যায়ে নানা উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছি।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর এলাকায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. শাখাওয়াত হোসেন খানের বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, তা বাস্তবায়নও করতে হবে। বিএনপি সেই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থেকেছি। তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি, আর বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

সভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে।

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জনগণের কল্যাণে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম