Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না: মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৮ pm ১৭, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এই দেশ আমাদেরই, তাই এর উন্নয়ন ও অগ্রগতির দায়িত্বও নিজেদের কাঁধে নিতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, সীমিত সম্পদ, জনসংখ্যার চাপ এবং নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশের একটি বড় অর্জন। তার মতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের ধারাই দেশের উন্নয়নের ভিত্তি তৈরি করেছে।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে সতর্ক থাকতে হবে এবং বিভ্রান্তি এড়িয়ে সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে।

এ সময় তিনি হতাশ না হয়ে নতুন উদ্যোগ ও উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার জন্য তরুণদের উৎসাহিত করেন।

Tags: দেশফ্যাসিবাদমুক্তবিএনপিমহাসচিবমির্জা ফখরুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মহেশপুর পৌরসভায় দুর্নীতির মহোৎসব
  • বরিশালে হঠাৎ নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটকা মিছিল
  • ৪ জাহাজভর্তি ডিজেল আসছে চট্টগ্রাম বন্দরে
  • ব্রাহ্মণপাড়ায় ৭৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
  • সাইফের দুর্দান্ত অর্ধশতকে ম্যাচে এগিয়ে টাইগাররা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম