Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গল মাস্টারপাড়া থেকে তক্ষক উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৭ pm ১৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার জেলার মাস্টারপাড়ায় একটি বাসা থেকে তক্ষক উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়,পৌর শহরের ৯ নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার সন্তোষী ভবনের চারতলায় উত্তম কুমার দেবের বাসায় গত দুই দিন ধরে একটি তক্ষক প্রবেশ করে উচ্চস্বরে ডাকাডাকি করছিল। এতে বাসার শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে এবং ঠিকমতো ঘুমাতেও পারেনি।

পরবর্তীতে বিষয়টি জানানো হলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা বাসার একটি বেডরুমে ফার্নিচারের পেছন থেকে তক্ষকটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে প্রাণীটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

স্বপন দেব সজল বলেন,“তক্ষক শান্ত স্বভাবের প্রাণী। এটি সাধারণত মানুষের ক্ষতি করে না। বাসার ছাদের ফাঁক-ফোঁকর,গাছ বা গর্তে এরা বসবাস করে।”

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, “অনেকে ভুলবশত তক্ষককে বিষাক্ত মনে করে হত্যা করেন। আবার অবৈধভাবে বিক্রির লোভেও এদের মারা হচ্ছে,যা অত্যন্ত দুঃখজনক। তক্ষক মূলত কীটপতঙ্গ,ছোট টিকটিকি,পাখি ও ছোট সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তবে ভুল ধারণা ও অবৈধ শিকারের কারণে দক্ষিণ এশিয়ায় এ প্রাণীটি বিপন্ন হয়ে পড়ছে।”

উল্লেখ্য,বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে তক্ষকের প্রায় ৬০০ প্রজাতি রয়েছে। সচেতনতা বৃদ্ধি ও সংরক্ষণ উদ্যোগ জোরদার না হলে এ গুরুত্বপূর্ণ প্রাণীটি আরও হুমকির মুখে পড়তে পারে।

Tags: তক্ষকমৌলভীবাজারশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চা-বাগানের মিষ্টি গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘চা গরম’
  • এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
  • জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার
  • রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত মির্জা ফখরুলের, বিএনপিতে নতুন নেতৃত্বের সম্ভাবনা
  • ইসরায়েল-ইরান নিউক্লিয়ার সংঘাত: একটি আত্মঘাতী সমীকরণের বিশ্লেষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম