Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে: এমপি নজরুল ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৯ pm ১৫, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

আশরাফুজ্জামান, গাইবান্ধা:

​গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৃন্দাবনপাড়ায় (মধ্যরামচন্দ্রপুর) ‘সনাতনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল’-এর ভবন নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী ও সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো: নজরুল ইসলাম (লেবু মাওলানা)।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ, থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান, জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ অন্যান্যরা।

​প্রধান অতিথি অধ্যক্ষ মো: নজরুল ইসলাম বলেন, “এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি এই অঞ্চলের শিক্ষাসহ স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে পলাশবাড়ী ও আশেপাশের এলাকার সাধারণ মানুষ ঘরের কাছেই উন্নত চিকিৎসা সেবা পাবে।

অন্যান্য বক্তারা মেডিকেল কলেজ ও হাসপাতালটির দ্রুত নির্মাণ কাজ শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ও শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু বলেন, অত্র এলাকার সর্বস্তরের জনপদের মানুষের শিক্ষা ও সেবা করার একটি স্বপ্ন নিয়ে সনাতনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটি প্রতিষ্ঠা করতে যাচ্ছি।

আমরা চচ্ছি এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ মানসম্মত চিকিৎসা পাবে। আজ ছাদ ঢালাইয়ের মাধ্যমে সেই স্বপ্নের একটি মজবুত ভিত্তি তৈরি হলো। আমি আশা করি, সকলের সহযোগিতায় খুব দ্রুতই আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা শুরু করতে পারব।

এদিকে, স্থানীয় এলাকাবাসী এবং মন্দির কমিটির সদস্যরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই প্রতিষ্ঠানটি চালু হলে এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকা‌ঠি‌তে চাঞ্চল‌্যকর হত্যা মামলায় ইউপি সদস্য আটক
  • আমতলী হামের উপসর্গ নিয়ে চি‌কিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু
  • বৈশাখের রঙে, গানে-উৎসবে বেরোবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
  • ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ
  • আমতলীতে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম