Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৫ pm ১৪, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহে অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞায় শিথিলতা আসায় দেশটির তেল রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে রাশিয়ার অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্য রপ্তানি দৈনিক গড়ে ৭১ লাখ ব্যারেলে পৌঁছায়। এতে দেশটির মোট আয় দাঁড়ায় প্রায় ১,৯০০ কোটি ডলার, যা ফেব্রুয়ারির তুলনায় প্রায় দ্বিগুণ।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন রাশিয়া কম দামে তেল বিক্রি করতে বাধ্য হলেও সাম্প্রতিক সময়ে সমুদ্রপথে রুশ তেল কেনার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ায় দেশটি তুলনামূলক ভালো দামে রপ্তানি করতে পারছে।

আইইএ জানায়, মার্চে রাশিয়ার দৈনিক উৎপাদনও বেড়ে প্রায় ৮৯.৬ লাখ ব্যারেলে পৌঁছেছে। তবে নিষেধাজ্ঞা শিথিলতা সত্ত্বেও দেশটির জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ইউক্রেনের ড্রোন হামলায় রুশ তেল অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা উৎপাদন বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি পাইপলাইন ও বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু অঞ্চলে সরবরাহও ব্যাহত রয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বিশেষ করে হরমুজ প্রণালির অস্থিরতা বিশ্ববাজারে তেলের দামকে আরও বাড়িয়ে তুলেছে। এতে বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হয়েছে বলে আইইএ সতর্ক করেছে।

বিশ্লেষকদের মতে, সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী হলে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী জ্বালানির চাহিদা ও মূল্য উভয় ক্ষেত্রেই বড় ধরনের ওঠানামা দেখা দিতে পারে।

Tags: ইরানতেলবিশেষ নিউজযুদ্ধরাশিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম