Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদ্মায় যৌথ অভিযান, ১ লক্ষ ২০ হাজার মিটার জাল জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫১ am ১৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) পরিচালিত এ অভিযানে দৌলতদিয়া নৌ-পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। নদীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালীন সময় ১ লক্ষ ২০ হাজার মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যা জাটকা নিধনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের জাল ব্যবহারের ফলে নদীর মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ইলিশ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে।

পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা লিফলেট বিতরণ করা হয় এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এবং মৎস্য সম্পদ সুরক্ষার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং ইলিশের উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান অত্যন্ত প্রয়োজনীয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম