Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান্দায় রাস্তা সংস্কার নিয়ে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপে জটিলতার অবসান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৬ pm ১৩, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার হাটর থেকে খোদাবক্সের মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। রোববার সকালে এলাকাবাসীর একটি পক্ষ কাজের মান নিয়ে প্রশ্ন তুলে মানববন্ধন করলেও পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় রাস্তাটির কাজ চলাকালীন নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে স্বার্থ লোভী কুচক্র মহলের একটি পক্ষ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। তবে সংশ্লিষ্ট এলাকাবাসীদের দাবি, সরকারি সিডিউল এবং নির্ধারিত নিয়ম মেনেই রাস্তার কাজ সম্পন্ন হচ্ছিল। স্থানীয় কিছু উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি প্রকল্পের কাজের বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কাজে বাধা সৃষ্টি করে কাজের পরিবেশকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে মান্দা উপজেলা এলজিইডি (LGED) অফিসের উপ-সহকা প্রকৌশলী এবং দুইজন সহকারী ফিল্ড অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এসময় পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেনের উপস্থিতিতে তারা স্থানীয়দের সাথে আলোচনায় বসেন। আলোচনার এক পর্যায়ে স্থানীয়রা প্রকল্পের কাজের মান এবং সিডিউলের বিষয়টি বুঝতে পারলে তাদের ভুল ধারণা ভেঙে যায়।

প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়দের আশ্বস্ত করেন যে, প্রকল্পের কাজ প্রথম থেকে সিডিউল এবং স্পেসিফিকেশন মোতাবেক চলমান রয়েছে এবং কাজের গুণগতমান নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট রয়েছেন। কর্মকর্তাদের এমন সরাসরি তদারকি ও বলিষ্ঠ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের ভুল বুঝতে পারেন এবং তাদের কর্মসূচি তুলে নেন।

এ বিষয়ে স্থানীয় প্রতিনিধিরা জানান, সাময়িক ভুল বোঝাবুঝির এবং একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রকল্পের উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্ত করার জন্য বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে বিষয়টি উস্ককে দেই। তার প্রেক্ষিতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। তবে উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা সরেজমিনে এসে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করার পর পরিস্থিতি শান্ত হয়।

বর্তমানে ঠিকাদার মোঃ মনিরের তত্ত্বাবধানে এবং কার্য সহকারী মোঃ হাবিবুর রহমান ও মোঃ ফিরোজ হোসেনের তদারকিতে পুনরায় নিয়ম মেনে কাজ চলমান রয়েছে। বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন, কাজের গুণগত মান বজায় রাখতে তারা নিয়মিত তদারকি চালিয়ে যাবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এআই ছবি দিয়ে ব্ল্যাকমেইল, মৌলভীবাজারে যুবক গ্রেপ্তার
  • উজিরপুরে ইউএনও’র কাছে সাংবাদিক ফোরামের স্মারকলিপি
  • শান্তিগঞ্জে দেবোত্তর সম্পত্তি নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা
  • ব্রাহ্মণপাড়ায় ৪২ কেজি গাঁজা জব্দ
  • কমলগঞ্জে ছয় হাজারেরও বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম