Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজার সনাতন ছাত্র মহাসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মীয় মহোৎসব

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৬ pm ১২, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে সনাতন ছাত্র মহাসংঘের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জপযজ্ঞ ও লীলা সংকীর্তন মহোৎসব।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী জপযজ্ঞ ও লীলা সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আয়োজক কমিটি এ মহোৎসবের তারিখ ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ী,আগামী ১৪৩৩ বঙ্গাব্দের ১৩, ১৪ ও ১৫ কার্তিক,যা ইংরেজি ২৯,৩০ ও ৩১ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার,শুক্রবার ও শনিবার),এই তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে ধর্মীয় এই মহোৎসব।

মহোৎসবের স্থান নির্ধারণ করা হয়েছে মৌলভীবাজার জেলার জগন্নাথপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গণে।

আয়োজকরা জানান,তিন দিনের কর্মসূচিতে জপযজ্ঞ,লীলা সংকীর্তন,ভক্তিমূলক সংগীত পরিবেশন এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের মাধ্যমে ভক্তবৃন্দ আধ্যাত্মিক পরিবেশে ধর্মীয় অনুশীলন ও ভক্তিরস উপভোগের সুযোগ পাবেন।

আয়োজকরা আরও জানান,ধর্মীয় চেতনা জাগ্রত করা,সনাতন ধর্মীয় সংস্কৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও আধ্যাত্মিক চর্চায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

এ মহোৎসবে সকল ভক্তবৃন্দ,শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষের আন্তরিক উপস্থিতি,আশীর্বাদ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ,মৌলভীবাজার জেলা শাখার সদস্যবৃন্দরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে হামে শিশুমৃত্যু বাড়ছে, এক মাসে মোট ১৭৯ জনের মৃত্যু
  • নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে: ডিএমপি কমিশনার
  • ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের নজির স্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম