Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে জোড়া খুনের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৩ pm ১২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় মো. রেজাউল মাতুব্বর (৫০) নামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামে অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রেজাউল মাতুব্বর বাবুর কাইচাইল গ্রামের মৃত সাহেদ আলী মাতুব্বরের ছেলে। তিনি নগরকান্দার কাইচাইল এলাকার চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসূল সামদানী আজাদ বলেন, রেজাউল মাতুব্বর নগরকান্দার আলোচিত জোড়া খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘ ৭ বছর পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার রেজাউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, ২০১৯ সালের ১০ আগস্ট নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল মাদ্রাসা মাঠে প্রতিপক্ষের গুলিতে নিহত হন রওশন মিয়া ও তার ভাতিজা তুহিন মিয়া। এ ঘটনায় তুহিনের বাবা রায়হান মিয়া বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার পর আইনি প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। এর মধ্যে রেজাউলকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে হামে শিশুমৃত্যু বাড়ছে, এক মাসে মোট ১৭৯ জনের মৃত্যু
  • নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে: ডিএমপি কমিশনার
  • ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের নজির স্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম